ইতি ভালোবাসা...
ইতি ভালোবাসা...
Dear প্রাঞ্জল,
তুমি জানো এই চিঠি লেখা লেখি আমার দ্বারা হয়না একদমই। আমার দৌড় ওই business letters এই আবদ্ধ, কিন্তু তোমার ভালো লাগা টাও বড্ড দরকারি আমার কাছে। Not only because you are my fiance, but also because you never fail to fulfill any of my wishes and without even me asking for the same.. ইশশ! দেখেছো? আবার এত গুলো কথা ইংরিজি তে লিখে ফেললাম। My bad! তোমার মতো বাংলা বিশারদ ক্ষমা করবেনা জানি। 😋
আজ যে কারনে তোমায় চিঠি লেখা, মা তোমার জন্য আংটির order দিতে চাইছে ASAP। কিন্তু তুমি কি আংটি পরতে ভালোবাসো আদৌ? ঠিক জানিনা, সত্যি কথা বলতে কি কখনো সেভাবে জানার চেস্টা করিনি, করা উচিত ছিলো যদিও। 😟 তোমার idex finger এ একটা পাথর বসানো আংটি দেখেছি, তবে সেটা বোধহয় মামনির অনুরোধে, তাই তো বলেছিলে যখন জিজ্ঞেস করেছিলাম। You never disappoint the people you love তাই এসবে বিশ্বাস না থাকা সত্তেও পরো। So, তোমায় না জিজ্ঞেস করেই মা কে হ্যা বলে দিলাম। মাপের জন্য she will call you up may be.. মা আরো জিজ্ঞেস করছিল তুমি কি মাছ খেতে ভালোবাসো? সেটাও বলে দিয়ো।বোধহয় বিয়ের আগেই জামাই ষষ্টি খাওয়াবে! 😜 trust me, আমি দিব্য চক্ষু দিয়ে দেখতে পারছি, you are blushing right now, with that cutest smile on your face 😘
তো, Mr. Pranjal Sen, আমি একটা খুব পচা কাজ করে ফেলেছি আপনার permission না নিয়ে। আপনার phone টা unlock করে আপনার গোপন digital diary টা পরে ফেলেছি। Did not know My Mr. Know It All is so head over heels for me! 🤗 বিগত ছয় মাস এর পুংখানুপুংখ বিবরন আর কিভাবে প্রত্যেকটা মুহূর্ত কে তুমি এত নিজের করে রেখেছ as if you had lived every moment spent with me, to the fullest.. As if I had been some S.O.S to your ailing heart! হা হা 😂
কিন্তু একটা জায়েগায়ে এসে একটু ধাক্কা খেলাম, তুমি নাকি আমার চোখে তোমার প্রতি নির্ভরতা খুঁজে পাওনি আজও? আজও নাকি আমি তোমার হাত ততটা শক্ত করে ধরিনা যতটা শক্ত করে ধরে মানুষ হারানোর ভয় থাকলে? কেন এমন মনে হয় তোমার? আর কয়েক মাসের মধ্যে বিয়ে আমাদের এখনো তুমি এসব ভাবো? তুমি এতটা insecure আমাকে নিয়ে, diary টা না পড়লে জানাতেই পারতাম না।
যাইহোক আবোল তাবোল না ভেবে, আমাকে নিয়ে কটা কবিতা লেখ দেখি! 😂😂
ঠিক সময় খেয়ে নিয়ে শুয়ে পর,
Bye
Yours Only
শ্রুতি। । 😍
[Mail delivered at 21:15]
Dear শ্রুতি,
Madam যে এত কস্ট করে বাংলা তে mail থুড়ি চিঠি লিখেছেন তাতেই এই অধম ধন্য হয়ছে! 🤓
মা কে বলো আমি আংটি পরতে ভালোবাসি আর ইলিশ মাছ খেতেও equally ভালোবাসি, in fact দ্বিতীয় টা তার মেয়ের থেকেও বেশি ভালোবাসি! 😜
শ্রুতি, তুমি যে গর্হিত অপরাধ করেছ বলে দাবি করছো, তার থেকেও গর্হিত কাজ আমি করেছিলাম, আশা রাখি ক্ষমা পাবো। আসলে, তোমার ঘরে যেদিন প্রথম গেছিলাম, book shelf এ অগুনতি বই এর সাথে সাথে চারটে diary দেখেছিলাম। ভীষন ইচ্ছে ছিল পড়ার। তোমায় বলেও ছিলাম, if you remember.. তবে তুমি খুব দৃঢ়তার সাথে না বলেছিলে। জোর করিনি তোমাকে তাই। তবে মাস দুয়েক আগে তুমি না থাকা কালীন যেদিন মায়ের সাথে কথা বলতে গেছিলাম policy'র কাগজ গুলোর বিষয়, তোমার ঘরে গিয়ে দেখি book shelf lock করে চাবি টা না নিয়েই চলে গেছো। সেই দিন আর নিজেকে সম্বরণ করতে পারিনি। এক নিস্বাসে পড়ে গেছি ওই চারটে diary। চারটে বছরের almost প্রতিটা দিনের, প্রতিটা 'শুভ' মুহূর্তের বিবরন ছিল তাতে। তোমরা কবে প্রথম কথা বললে, কবে ও তোমার মা কে সরাসরি বলল তোমাকে ভালোবাসে, ও কি খেতে সব চেয়ে বেশি ভালোবাসে, কি রং এর পোশাক ওর প্রিয়, কবে থেকে সব ভুলে বাঁধন হারা হয় গেলে তুমি ওর সাথে, কত টা আঘাত তুমি পেলে সেই প্রথম যখন ও তোমায় রাস্তায় একা ফেলে চলে গেল, কত কস্টের মধ্যেও ওর জন্মদিনে জ্বর গায়ে choco fudge বানিয়ে নিয়ে গেছিলে ওর জন্য। আরো কত কিছুই না ছিলো লেখা! সবটা পড়ে decide করলাম তোমাকে জিজ্ঞেস করবো এখনো কি তাকেই ভালোবাসো? কারন এই বিষয় diary তে তোমার last entry আমার চুরি করে পড়ার আগের রাত্রে। সেখানে তুমি লিখেছিলে শুধু একটা line - "আজ তোর সাথে সাথে নিজে কেও ঠকালাম, তোর ছেড়ে যাওয়ার কারন টা তে 'সত্যির' stamp লাগালাম। ভালো থাকিস।" জিজ্ঞেস করিনি ভয়, না জানি কি উত্তর দিতে তুমি?
আমি জানি খুব ভুল কাজ করেছিলাম, তোমার থেকেও বড় অন্যায় ছিলো কারন আমি যে সত্যি গুলো বলতে পারিনা তোমায় সেগুলো diary তে লিখি, তুমি পড়ে একদিক থেকে উপকারই করলে আমার। কিন্তু তুমি তো সত্যির থেকে দূরে রাখতে চেয়েছ আমায়। তাই অনধিকার অনুপ্রবেশ করে ফেলেছি আমি, ক্ষমা চাইছি।
শেষে এটুকুই বলার, বিয়ের দিন তোমায় একটা নতুন diary উপহার দিতে চাই, in fact প্রত্যেক anniversary তে একটা করে। Please সেই সুযোগ থেকে বঞ্চিত কোরোনা আমায়!
ইতি,
শুধুই তোমার,
প্রাঞ্জল 😘
[Mail delivered at 23:05]

অসাধারণ ...লেখার মধ্যে এক অদ্ভুত আপনীয়তা খুঁজে পেলাম
ReplyDeleteThanks for the appreciation 😊
ReplyDelete