তিয়াশার একদিন..........!


তিয়াশার একদিন..........!

১.
খুব কান্না পাচ্ছে তিয়াশার! চব্বিশ ঘণ্টার মধ্যে মনের অবস্থার এতটা বদলও সম্ভব? কষ্টের সাথে এই প্রশ্নও বারবার ফিরে ফিরে আসছিল ওর মনে.. 
কাল এই সময় কত তাড়া ছিলো, গায় হলুদ থেকে শুভ দৃষ্টি, পুরোটাই একটা রোমাঞ্চকর অভিযান ছিলো যেন ওর কাছে... রাতে বাসর ঘর এও এক একটা গান আর খেলার মাঝেও ঘোর টা কাটেনি! ত্রিদিব কে তিয়াশা আজ থেকে চেনে না, সেই হাই স্কূল থেকে ওদের সম্পর্ক.... যা আজও, শত ঝগড়া তেও, অটুট! দুজনে একটু স্বাবলম্বী হতেই নিজেদের এই ভালবাসা কে স্বীকৃতি দেওয়ার এই পবিত্র চেস্টা আর তার জন্যই এত আয়জন...

২.
কালকের হই হুল্লোড় আনন্দ, ভাই বোনেদের খুনসুটি, আজ যেন হঠাৎ কেউ bloating paper দিয়ে শুষে নিয়েছে... ঠাম্মা, দিদুন, মা আর দাদা সবাই নিজেদের চোখের জল আড়াল করতে ব্যস্ততার আশ্রয় নিয়েছে, বাকি আত্মীয়রাও তাই কেমন গুম মেরে আছে.... 
তিয়াশার ফোনে বাপীর একটা ছবি ছিলো, ও জানে, মা রা ওদের যাওয়ার আগে বাপীর ছবির সামনে ওদের নিয়ে যাবে প্রণাম করাতে.... কিন্তু ওর যে বাপী কে এখনো লাগবে, মনে অনেক দলা পাকানো অভিযোগ, অনুযোগ, অভিমান আটকে আছে যে.... আজ সবার সামনে কাঁদার ছাড় আছে তবে কথা গুলো কিভাবে বলবে কারুর সামনে? এগুলো শুধু তিয়াশা, ওর diary আর ত্রিদিব জানে.... এমন কী মা ও জানেনা!
বাপীর ছবি টা হাতে নিয়ে বসে ছিলো তিয়াশা, একটু পরেই আশীর্বাদ পর্ব শুরু হবে, জোরে কাঁদতে পরেনা ও কোনোদিন, দু ফোঁটা জল শুধু ছবির ওপর পড়ল... "আমি চলে যাচ্ছি বাপী..." কম্পিত ঠোঁটে আস্তে আস্তে কথা গুলো উচ্চারণ করল ও.... বাকিটা কিছু নিরুচ্চারিত কথা ও ছবিটাকে আঁকড়ে ধরে বললো..... কথা গুলো আর কারুর জানার নয়, দরকারই বা কী?

৩.
"এই আমাদের তো এবার আস্তে আস্তে বেরতে হবে..." খুব ধীরে সুস্থে কথা গুলো বললো ত্রিদিব... কাল রাতে যে ঘরে অনেক লোক ছিলো, সেই ঘরে এই এখন সর্ব সাকুল্যে দুটো প্রাণী বর্তমান - চিত্রনাট্যের নায়ক এবং নায়িকা! ত্রিদিব কে দেখে একটু অপ্রস্তুত হলো তিয়াশা, "ওহ্, কোথায় ছিলে এতক্ষণ?"
"বাথরুমে, কেনো মিস করছিলে?" বলেই চোখ টিপে দুষ্টু হাসে ত্রিদিব 
তিয়াশা একটু লজ্জা পেয়ে "না" বললো... কাল থেকেই এটা লক্ষ্য করছে তিয়াশা, সকালে গায়ে হলুদের আগে, যখন ত্রিদিব ফোন করেছিলো ওকে, কিরকম লাজুক-লাজুক স্বরে কথা বলেছিল ও.... এটা প্রায়ে সারাদিনে ত্রিদিব যতবার ফোন করেছে ততবার হয়ছে, আর তাই নিয়ে ও কম পেছনে লাগেনি তিয়াশার... যখন ত্রিদিব বর বেশে এলো ওর সামনে তখনও আড় চোখে কয়েকবার তাকাতে পেরেছে শুধু, কোনো এক অদ্ভুত রোমাঞ্চে ভরা শিহরণ অবশ করে রেখেছিলো ওকে, এই আট বছরের পুরনো মানুষ টা কেও নতুন লাগছিলো ওর .....
ত্রিদিব কিছু বলবে বলে প্রস্তুতি নিচ্ছিলো, কিন্তু সে আর বলা হলনা, তার আগেই ওর পীসেমসাই আর ওর নতুন  শ্যালকটি ওদের ডেকে নিয়ে গেলো.......

৪.
পুরো আশীর্বাদটা জুড়ে তিয়শা কেঁদে গেলো.. ওর মা, ঠাম্মা, দিদুন এমন কী ওর দাদার চোখেও জল ছিলো....
ওর জেদ ছিলো "মায়ের রীণ শোধ করার" মতো 'বিশ্রী' নিয়ম যেন  না পালন করতে বলা হয় ওকে, কেউ বাধ্য করেনি ওকে....
গাড়িতে ওঠার মুহূর্তে দাদা আর মা কে জড়িয়ে ধরে খুব কাঁদছিল ও, তিয়াশার দাদা, কোনো রকমে নিজেকে সামলে, পাশে দাঁড়ানো ত্রিদিবের হাত ধরে শুধু বলেছিল, "ওকে একটু দেখো!" ত্রিদিব কোনো উত্তর দায়নি, শুধু ঘাড় নেড়ে একটু হেসেছিলো... পাশ থেকে অবশ্য ওর বাবা বলেছিলেন "দ্যাখো তমজীত এতটা মুষড়ে পোরোনা  please! ওরা তো আবার আসছে দুদিন পর, তোমরা যাবে ওরা আসবে, এ তো এখন চলতেই থাকবে... আর সত্যি কথা বলতে কী, তিয়াশা আমাদের ঘরের মেয়ে ছিলো, আছে আর থাকবে... তুমি যাও বাবা, মা ঠাকুমাদের সামলাও..."

৫.
গাড়ি অনেকটা পথ অতিক্রম করে ফেলেছিলো, তিয়াশার চোখের বারিধারা এখনো থামেনি, ওর পাশে ত্রিদিব বসেছিলো চুপ করে, শ্বশুরমশাই অবশ্য অনেক ভাবে বোঝাচ্ছিলেন বা বলা যায়ে আশ্বস্ত করছিলেন৷ তাও যেন কিছুতেই যাচ্ছিলো না এই কষ্ট ওর.... ওই পেছনে ফেলে আসা, একসময় যেটা কিনা ওর  নিজের বাড়ি ছিলো, আর তার ভেতরে থাকা ভীষণ কাছের লোক গুলো বড্ড টানছে.... আর ওর বাপীর স্মৃতিও ...... 
ওর চিন্তায় ছেদ পড়ল অতি চেনা এক স্পর্শে!  ওদের পাশে বসে বাবা তখনও কথা বলে যাচ্ছেন, তবে তা এখন  সামনে, driver এর পাশের আসনে বসা পীসেমসাই এর সঙ্গে, কিছু বুঝতে পেরেছেন কিনা জানা নেই তিয়াশার, কিন্তু ত্রিদিবের শক্ত করে ধরে থাকা হাত বড্ড কাছের লাগছিলো, বড্ড নিজের লাগছিলো ওর! না, ত্রিদিব গোটা রাস্তা তিয়াশার দিকে একবারের বেশী তাকায়নি, হাতও অবশ্য ছাড়েনি। সেই মুহূর্ত থেকে তিয়াশা ত্রিডিবের না বলা আস্বস গুলো কে আবার নতুন করে সাথে পেলো। আর সেটাই ওর কাছে এই গোটা জীবনটা এই মানুষটার সাথে কাটাবার চাবিকাঠি হয় থাকলো.......

#শেষ #হোইয়াও  #হইবেনা  #শেষ !

Comments

Popular Posts